ওয়াই.এস.ডি.বি/প্রশাঃ/পরীঃ/২৬/১০৭
০৬/০৮/২০২৬ খ্রিঃ
সার্টিফিকেট পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি!!!
ওয়াই.এস.ডি.বি নিয়ন্ত্রিত সকল কেন্দ্র প্রধানের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আগামি ২৫/০৯/২০২৬ তারিখ শুক্রবার সকাল ১০.০০ টায় ওয়াই.এস.ডি.বি নিয়ন্ত্রিত সকল কেন্দ্রে একযোগে “কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন” ও “গ্রাফিক ডিজাইনের” ৩ মাস (জুলাই টু সেপ্টেম্বর’২৬) মেয়াদি চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আপনার কেন্দ্রের বর্তমান প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় তথ্য অনলাইনে পূরণপূর্বক আগামি ২০ আগস্ট’২০২৬ খ্রিঃ, বৃহষ্পতিবারের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পাদন করতে বলা হচ্ছে। সেসাথে উক্ত তারিখের মধ্যে শিক্ষার্থী প্রতি নির্ধারিত হারে ফি ওয়াই.এস.ডি.বি কার্যালয়ে প্রেরণের জন্য বলা হচ্ছে।
রেজিস্ট্রেশনের জন্য নিন্মলিখিত কাগজপত্র দাখিল করতে হবেঃ
১. যেকোন ১টি একাডেমিক সার্টিফিকেট অথবা এডমিট কার্ডের ফটোকপি ১কপি।
২. ১কপি পাসপোর্ট সাইজের ছবি।
৩. প্রশিক্ষণার্থীগণ নির্ধারিত পরীক্ষা ফি প্রদান পূর্বক নিজ নিজ কেন্দ্র অফিস হতে সরবরাহকৃত একটি ফরম পূরণ করতে হবে।
পরিচালক (প্রশাসন)
-পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়-
যুব দক্ষতা উন্নয়ন বাংলাদেশ